×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৪
  • ৩৪৩৩৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন সদ্য নির্বাচিত পোপ চতুর্দশ লিও।

ভ্যাটিকান সিটি থেকে এএফপি জানায়, বুধবার ভ্যাটিকানে ইস্টার্ন ক্যাথলিক চার্চগুলোর সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, 'এই শান্তি যেন বিরাজমান থাকে, তা নিশ্চিত করতে আমি  সর্বোচ্চ চেষ্টা করব।’

বিশ্বের ১৪০ কোটির বেশি ক্যাথলিকের এই নতুন ধর্মগুরু বলেন, ‘পবিত্র ভূমি থেকে শুরু করে ইউক্রেন, লেবানন থেকে সিরিয়া, মধ্যপ্রাচ্য থেকে টিগরাই ও ককেশাস পর্যন্ত— আমরা কতই না সহিংসতা প্রত্যক্ষ করছি।’

তিনি বলেন, ‘এই সময়েও আপনারাই পারেন আশা ও সংহতির গান গাইতে। ঈশ্বরের কৃপায় যারা সংঘাতের মধ্যেও শান্তির বীজ বপন করে যাচ্ছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

পোপ লিও বলেন, ‘বিশ্বের মানুষ শান্তি চায়, আর সে কারণে আমি বিশ্বের নেতাদের উদ্দেশে হৃদয়ের গভীর থেকে আহ্বান জানাই— আসুন, আমরা একত্র হই, কথা বলি, আলোচনা করি।’

পোপ ফ্রান্সিসের মৃত্যুর (২১ এপ্রিল, বয়স ৮৮) পর গত সপ্তাহে পোপের পদে আসীন হওয়া মার্কিন নাগরিক  চতুর্দশ লিও পূর্বনির্ধারিত এক সভায় বক্তৃতা দেওয়ার সময় এই আহ্বান জানান।

সভাটি ২০২৫ সালের ‘জুবিলি হলি ইয়ার’-কে কেন্দ্র করে আয়োজন করা হয়, যেখানে ২৩টি ইস্টার্ন ক্যাথলিক চার্চের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এসব চার্চ পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য, ভারত এবং আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়ে আছে।

মধ্যপ্রাচ্যে বসবাসরত খ্রিস্টানদের উদ্দেশে পোপ বলেন, ‘তাদের নিজেদের ভূমি যেন ছাড়তে না হয়, এ জন্য সকলকে কাজ করতে হবে। শুধুই কথায় নয়, প্রকৃত অর্থে তাদের স্বদেশে নিরাপদভাবে টিকে থাকার অধিকার নিশ্চিত করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat