×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৪
  • ৪৩৫৪৬৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিয়াদ বৈঠকে অনলাইনে যোগ দিয়েছেন। বৈঠকে তিনি সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন’ বলে মন্তব্য করেন। মঙ্গলবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

আনাদোলুর বরাত দিয়ে ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, বৈঠকে এরদোগান বলেন, ট্রাম্পের এ পদক্ষেপ অন্য দেশগুলোর জন্যও দৃষ্টান্ত স্থাপন করবে, যারা এখনো সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।

তিনি আরও জানান, তুরস্ক সিরিয়ার নতুন নেতৃত্বের পাশে থাকবে, বিশেষত, ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সমর্থন অব্যাহত রাখবে।

বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat