×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৬
  • ৩৪৪৫৪৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার‘ ও ‘বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ স্লোগানে ‘দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ’ শীর্ষক এক সেমিনার  অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই সেমিনার আয়োজন করেন। 

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র কুমার চাকমার সভাপতিত্বে ও হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র কুমার চাকমা জানান, এ অফিসের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে চলতি বছরের মার্চ মাসে নারী-পুরুষ মিলে ১০ হাজার ৮৬ জন বিদেশে গেছেন এবং মার্চ মাসে বাংলাদেশ থেকে বিদেশে গেছেন ৩ লাখ ৩৭ হাজার ৫৮ জন। তন্মধ্যে পুরুষ ৩ লাখ ১৫ হাজার ৯৯৩ জন ও মহিলা ২১ হাজার ৬৫ জন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে রেমিটেন্স এসেছে  ৪ হাজার ৭১২ দশমিক ৭৭ মিলিয়ন ডলার। ডিইএমও চট্টগ্রাম থেকে প্রবাসে যাওয়ার উদ্দেশ্যে গত মার্চে রেজিস্ট্রেশন করেছিল ৫ হাজার ৬৫৬ জন, ফিঙ্গার দিয়েছে ৩ হাজার ৮২৩ জন, স্মার্ট কার্ড পেয়েছে ২ হাজার ৩৩৭ জন এবং পিডিও ১ হাজার ৯৮৩ জন। এছাড়াও চট্টগ্রাম জেলায় বিকেটিটিসি, মহিলা টিটিসিসহ অন্যান্য টিটিসিগুলো অভিবাসন প্রত্যাশী কর্মীদের প্রাক-বর্হিগমন প্রশিক্ষণ প্রদান করে থাকেন। 

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান বলেন, দেশের অর্থনীতির মেরুদন্ড রেমিট্যান্স। প্রবাসী কর্তৃক প্রেরিত রেমিট্যান্স দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম পন্থা। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির চাকা সচল রাখছে। দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য তরুণ প্রজন্মের জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার বিকল্প নেই। 

তিনি বলেন, উন্নয়নের জন্য দক্ষতার প্রয়োজন আর দক্ষতার উন্নয়ন হলে কর্মসংস্থান বাড়বে। পাশাপাশি কোম্পানিরও উৎপাদন বাড়বে। এজন্য প্রযুক্তির মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। জনগণকে সচেতন করতে বিভিন্ন স্কুল-কলেজে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে সভা-সেমিনারের তাগিদ দেন তিনি।  

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (বিকেটিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়া ও মহিলা টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী আশরিফা তানজীম। 

শুরুতে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র কুমার চাকমা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat