×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৪
  • ৪৩৫৪৫৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত মাসে গ্রেফতারের পর থেকে বিচারাধীন তানজানিয়ার বিরোধীদলীয় নেতা টুন্ডু লিসু অনশন করবেন। শনিবার তার আইনজীবী এ তথ্য জানান।

দারুস সালাম থেকে এএফপি জানায়, পূর্ব আফ্রিকার দেশটিতে অক্টোবরে নির্বাচন হতে চলেছে। বিরোধী চাদেমা দলের প্রধান লিসুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে তিনি মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন।

রোববার বা সোমবার থেকে তিনি অনশন শুরু করবেন উল্লেখ করে আইনজীবী পিটার কিবাতালা সাংবাদিকদের বলেন, ‘ন্যায়বিচার না হওয়া পর্যন্ত লিসু অনশনে থাকবেন।’

কিবাতালা বলেন, ‘তার সাথে যাই ঘটবে তিনি তার জন্য তিনি প্রস্তুত রয়েছেন।’

আইনজীবী আরো জানান, ৫৭ বছর বয়সী লিসু কারাগারে তার আইনজীবী ও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারা ও আদালতের শুনানিতে মানুষের উপস্থিত থাকার ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদ করছেন।

২৪ এপ্রিল, লিসুর বিরুদ্ধে অভিযোগ গঠনের পর প্রথম শুনানিতে দারুস সালামের একটি আদালতের বাইরে জড়ো হওয়া চাদেমার সমর্থকদের পুলিশ মারধর করে।

লিসুকে কয়েক বছর ধরে একাধিকবার গ্রেফতার করা হয়েছে। ২০১৭ সালে একটি হত্যা প্রচেষ্টা থেকে তিনি অল্পের জন্য বেঁচে যান। তার চাদেমা পার্টি  প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের বিরুদ্ধে পূর্বসূরী জন মাগুফুলির দমনমূলক কৌশলে ফিরে যাওয়ার অভিযোগ করেছে।

তার দল চাদেমা প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের বিরুদ্ধে তার পূর্বসূরী জন মাগুফুলির দমনমূলক কৌশলে ফিরে যাওয়ার অভিযোগ করছে।

এই বছরের শুরুতে চাদেমা জানায়, তারা আরো স্বাধীন নির্বাচন কমিশন এবং দলটির প্রার্থীদের ব্যালট থেকে বাদ না দেওয়ার ব্যাপারে নিশ্চিত করাসহ স্পষ্ট নিয়মকানুন সংস্কার না করা হলে অক্টোবরের নির্বাচন বয়কট করবে।

একটি নির্বাচনী ‘আচরণবিধি’ স্বাক্ষর করতে অস্বীকার করায় দলটিকে ভোটে অংশ  নেয়ায় অযোগ্য ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat