×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৬
  • ৪৫৩৬৬৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সকল রাজনৈতিক বিভাজন ভুলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অ্যালামনাইবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। 

আজ ছাত্র-শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)’র বৈশাখী মিলনমেলার উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান।

উপাচার্য বলেন, রাজনৈতিক বিভাজন আমাদের নানাভাবে ক্ষতি করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সকল বিভাজন ভুলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার এখনই সময়।

অধ্যাপক নিয়াজ আরো বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড, কাজের পরিধি ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ অনেক বেড়েছে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক ও উন্নয়ন কাজে অ্যালামনাইবৃন্দ বিভিন্নভাবে অবদান রেখে চলেছেন। 

অ্যালামনাইবৃন্দ গতিশীল কার্যক্রমে বিশ্ববিদ্যালয় আরো এগিয়ে যাবে এ প্রত্যাশা নিয়ে তিনি বলেন, আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। 

বর্তমানে সকলের মধ্যে ঐক্য ধরে রাখতে এ ধরনের মিলনমেলা কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে উল্লেখ করেন তিনি। 

ডুয়া’র আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat