×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-১০
  • ৪৩৫৪৪৬০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা কিহাক সুং আজ বলেছেন, সঠিক কৌশল ও সংস্কার বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ একক দেশ হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের অবস্থানে রয়েছে।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর ‘টেক্সটাইল ও অ্যাপারেল’ শীর্ষক একটি সেশনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন। 

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সেশনে কিহাক সুং ‘এক বিনিয়োগকারীর দৃষ্টিতে বাংলাদেশের অগ্রযাত্রা’ শীর্ষক উপস্থাপনা তুলে ধরেন।

শীর্ষস্থানে পৌঁছাতে হলে বাংলাদেশকে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে; শ্রমিকদের দক্ষতা উন্নত করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

কিহাক সুং নীতিগত সহায়তার গুরুত্ব এবং আরও বেশি বন্ডেড গুদাম স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, এগুলো কাঁচামাল সহজে প্রাপ্তির সুযোগ তৈরি করবে, যার ফলে প্রস্তুতকারকরা আরও দক্ষতার সঙ্গে পোশাক উৎপাদন ও রপ্তানি করতে পারবে।

সাম্প্রতিক বাণিজ্য পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা বলেন, ট্রাম্প-যুগের ট্যারিফ নীতির তিন মাসের স্থগিতাদেশ কিছুটা স্বস্তি এনেছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সক্রিয় পদক্ষেপ প্রশংসার যোগ্য।

ভবিষ্যতের দিক নির্দেশনা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের উচ্চমূল্যের পোশাক উৎপাদনের দিকে মনোযোগ দিতে হবে। তা না হলে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা দিন দিন কঠিন হয়ে পড়বে।’

অনুষ্ঠানে বিজিএমইএ’র প্রশাসক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat