×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-১০
  • ২৩৪৩২৫৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই মিশনের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে খেলছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় থাই অধিনায়ক নেরুমল চাইওয়াই।
থাইল্যান্ডের বিপক্ষে আজ একই সঙ্গে অধিনায়কত্ব ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা জ্যোতি। ওপেনিংয়ে নেমেছেন ইশমা তানজিম ও ফারজানা হক পিংকি। তানজিমের স্পিনটাও কার্যকরী হতে পারে এই ম্যাচে। ব্যাটিং লাইনআপে আরও আছেন শারমিন আকতার সুপ্তা, সোবহানা মোস্তারির মতো তারকারা।
বাংলাদেশের একাদশে আছেন দুই লেগস্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন। রাবেয়ার ব্যাটিংটাও মিডল অর্ডারে কাজে দিতে পারে। পেস বোলিং অলরাউন্ডার রিতু মনি আছেন একাদশে। স্পিন আক্রমণে আরও আছেন জান্নাতুল ফেরদৌস সুমনা। রিতুর সঙ্গে পেস আক্রমণে আছেন মারুফা আকতার। 
বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড—এই ছয় দল খেলবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড, গাদ্দাফি স্টেডিয়াম—লাহোরের এই দুই মাঠে হবে বাছাইপর্বের ম্যাচগুলো।
১৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat