×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৫-০৩-২৮
  • ৩৪৪৪৫১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শোভিতা ধুলিপালার জীবনে ঘটে গেছে এক অদ্ভুত ঘটনা। অভিনয়ের সুযোগ পেয়েও শেষ পর্যন্ত তাকে সরিয়ে আনা হয় একটি কুকুর! শুনতে অবাক লাগলেও, এমনই এক ঘটনা ঘটেছে অভিনেতা নাগা চৈতন্যের স্ত্রীর সঙ্গে। একটি কুকুরের কাছে হেরে গিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি মজার সেই ঘটনা নিজেই প্রকাশ্যে আনলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি বিজ্ঞাপনী ছবির জন্য সুযোগ পেয়েছিলেন শোভিতা। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘রাত সাড়ে এগারোটার সময়ে আমাকে ফোন করে অডিশনে ডাকা হয়। খুবই অদ্ভুত লেগেছিল বিষয়টি। আমি গিয়ে অডিশন দিই।’ 
এরপরে সুযোগ পান শোভিতা। বলা হয়, গোয়ায় গিয়ে শুটিং হবে। প্রথমদিন ভালোভাবেই শুটিং হয়। দ্বিতীয় দিন ক্যামেরায় গোলমাল হয়েছিল। তাই অন্য দিন শুটিং করা হবে বলে স্থির হয়।
পরেরদিন শুটিং-এ পৌঁছে অবাক হয়ে যান শোভিতা। অভিনেত্রী জানতে পারেন, পণ্যের সঙ্গে তার ভাবমূর্তি খাপ খাচ্ছে না। পণ্যের সাপেক্ষে তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখতে লাগছে। যে কারণে হাতছাড়া হয় সেই সুযোগ।
তবে বিষয়টা এখানেই শেষ হতে পারতো! সেটা আর হয়নি। শোভিতার পরিবর্তে অন্য কোনও অভিনেত্রী বা মডেলকে নয়, নিয়ে আসা হয় একটি কুকুরকে। 
অভিনেত্রী নিজেই বলেছেন, ‘আমাকে নাকি দেখতে বেশি আত্মবিশ্বাসী লাগছিল, যা একেবারেই পণ্যের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না। তাই আমার পরিবর্তে একটি কুকুরকে নিয়ে আসা হয়। তবে আমি পারিশ্রমিক পেয়েছিলাম।’
তবে বিষয়টা এখানেই শেষ হতে পারতো! সেটা আর হয়নি। শোভিতার পরিবর্তে অন্য কোনও অভিনেত্রী বা মডেলকে নয়, নিয়ে আসা হয় একটি কুকুরকে। 
অভিনেত্রী নিজেই বলেছেন, ‘আমাকে নাকি দেখতে বেশি আত্মবিশ্বাসী লাগছিল, যা একেবারেই পণ্যের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না। তাই আমার পরিবর্তে একটি কুকুরকে নিয়ে আসা হয়। তবে আমি পারিশ্রমিক পেয়েছিলাম।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat