×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-২০
  • ৩৪৪৪৭১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে আসন্ন ঈদুল ফিতরে নাগরিকদের চলাচল নির্বিঘ্ন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এই তথ্য জানিয়েছেন। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ‘ঈদে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিস সার্বক্ষণিক কাজ করবে। চুরি-ছিনতাই রোধ এবং যানজট নিরসনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন বিষাদে পরিণত না হয় এবং অপ্রাপ্ত বয়স্করা যেন মোটরসাইকেল মহড়ার নামে ত্রাস সৃষ্টি করতে না পারে এবং ভ্যান বা ট্রাকে সাউন্ড বক্স নিয়ে বিশৃঙ্খলা করতে না পারে সে জন্য অভিভাবকদেরও সচেতন থাকতে হবে।

ঈদের লম্বা ছুটিতে সিলেটে পর্যটকদের নিরাপত্তা জোরদার ও ভোগান্তিরোধে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। তিনি বলেন, ‘প্রতিবছর সিলেটে পর্যটকদের আগমন ঘটে। ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা এড়াতে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সাইন বোর্ড লাগানো হয়েছে। পর্যটন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

শের মাহবুব মুরাদ আরও বলেন, আবাসিক হোটেল ও রেস্টুরেন্টে যাতে অতিরিক্ত টাকা না নেয় সেজন্য নিদের্শনা প্রদান করা হয়েছে। পাশাপাশি পর্যটকরা যাতে এই এলাকায় নকল পণ্য ও কসমেটিকস কিনে প্রতারিত না হয় সে জন্য অভিযান পরিচালনা করা হবে। বিভিন্ন বিষয়ে সমন্বয় রক্ষার লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে এসময়ে একটি কন্ট্রোল রুম খোলা হবে।

প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দেবাশীষ দাশ, র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, সিলেট রেলস্টেশন ম্যানেজার মো. নূরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat