×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৭
  • ৩৪৪৫৫৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সোমবার ইরান জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তারা একটি চিঠি পেয়েছে। চিঠিতে ট্রাম্প ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি করার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প টিঠিতে তার প্রকাশ্য বক্তব্যের প্রতিধ্বনি করেছেন। 

বিষয়টি নিয়ে ‘মূল্যায়ন সম্পন্ন হলে’ যথাযথ চ্যানেলের মাধ্যমে ইরান প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তেহরানে এক সংবাদ সম্মেলনে ইসমাইল বাকাই বলেন, ‘চিঠির বিষয়বস্তু ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের সঙ্গে বেশি অমিল নেই। তিনি আলোচনার একই বিষয়গুলো পুনরাবৃত্তি করেছেন। মূল্যায়ন সম্পন্ন হওয়ার পর যথাযথ চ্যানেলের মাধ্যমে আমাদের প্রতিক্রিয়া জানানো হবে।’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উদ্দেশ্যে লেখা চিঠিটি গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের সিনিয়র কূটনীতিক আনোয়ার গারগাশের মাধ্যমে তেহরানে পাঠানো হয়।

একই দিনে খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব উড়িয়ে দেন। তিনি বলেন, প্রস্তাবিত সমঝোতা ইরানের ওপর  ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না’,  বরং ‘নিষেধাজ্ঞাকে আরো কঠোর করবে’।

জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে এসে ট্রাম্প ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ‘সর্বোচ্চ চাপ’ পুনর্বহাল করেছেন, যা তার প্রথম মেয়াদে গৃহীত পদ্ধতির প্রতিফলন।

মার্কিন দৃষ্টিভঙ্গির লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক বোমার অধিকারী হওয়া থেকে বিরত রাখা। ইসলামি প্রজাতন্ত্র  ইরান তাদের এই চাওয়া সব সময় প্রত্যাখ্যান করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat