×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৫
  • ৪৬৫৪৩৬৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় দলে পুনরায় ডাক পেয়ে মাঠে নামার আগেই ছিটকে গেলেন নেইমার। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিরুদ্ধে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে উরুর ইনজুরির কারণে মাঠে নামা হলোনা ব্রাজিলিয়ান এই সুপারস্টারের।

ইনজুরির কারণে প্রায় দেড় বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। ফেব্রুয়ারিতে সান্তোসের মাধ্যমে ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলের অপেক্ষা আরো বাড়লো। 

গত দুই সপ্তাহ ধরে বাম উরুর ইনজুরিতে ভুগছেন নেইমার। যে কারনে বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন দুটি ম্যাচে তার আর খেলা হচ্ছেনা।

খেলতে না পারার হতাশা ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন নেইমার, ‘আমার ফিরে আসা সময়ের ব্যপার ছিল। কিন্তু দূর্ভাগ্যবশত: এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জার্সিটি পরার সুযোগ হলোনা। আমাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। সবাই জানে জাতীয় দলে ফিরতে আমি কতটা মুখিয়ে আছি। কিন্তু আমি বুঝতে পারছি এই মুহূর্তে কোন ধরনের ঝুঁকি নেয়া সম্ভব না। যতটা ভালভাবে ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা যায় সেটাই এখন মূল চ্যালেঞ্জ।’

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে এই মুহূর্তে ব্রাজিল টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। কোচ ডোরিভাল জুনিয়র ৭৯ গোল করা ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাকে অনেক আশা নিয়েই দলে ডেকেছিলেন। ২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে নেইমারকে দেখা গেছে। 

তার জায়গায় বাছাইপর্বের দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদ স্টাইকার এনড্রিক। 

আগামী ২০ মার্চ ব্রাসিলিয়ায় কলম্বিয়া ও পাঁচদিন পর বুয়েন্স আয়ার্সে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। 

৩৩ বছর বয়সী নেইমার দুই সপ্তাহ আগে ১৪ মাসেরও বেশী সময় পর প্রথম গোল পেয়েছেন। ছোটবেলার ক্লাব সান্তোসে ফিরেই তিনি গোল করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat