×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৪
  • ৪৫৬৫৪৬৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে শুক্রবার প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হাজির করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে আদালত জানিয়েছে, শুক্রবার বেলা ২টায় (স্থানীয় সময়) দুতার্তের প্রথম হাজিরা নির্ধারণ করেছে চেম্বার।

নেদারল্যান্ডসের ‘দ্য হেগ’ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

৭৯ বছর বয়সী দুতার্তে শুনানির জন্য বিচারকদের সামনে হাজির হবেন। কোন কোন অপরাধে তিনি অভিযুক্ত এবং বিবাদী হিসেবে তার অধিকার সম্পর্কে সেখানে তাকে অবহিত করা হবে।

মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বছরের পর বছর অভিযান চালাতে গিয়ে দুতার্তে মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে অভিযোগ রয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলেছে, তার এই মাদকবিরোধী অভিযানে হাজার হাজার মানুষ হত্যার শিকার হয়েছেন।

আইসিসি’র গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার ম্যানিলায় দুতার্তেকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। এরপর তাকে নেদারল্যান্ডসের ‘দ্য হেগ’ শহরে অবস্থিত আইসিসিতে পাঠানো হয়।

নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে পৌঁছানোর পর ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট তার কর্মকাণ্ডের দায় স্বীকার করেছেন। 

ফেসবুকে এক ভিডিওতে তিনি বলেছেন, ‘আমি পুলিশ ও সেনাবাহিনীকে বলছি, এই কাজ আমি করেছি এবং এর জন্য আমিই দায়ী।’

এদিকে আইসিসি’র শুনানির সরাসরি সম্প্রচার দেখতে শুক্রবার রাতে ম্যানিলায় পরিবারের সদস্য, আইনজীবী ও মানবাধিকার কর্মীদের একটি দল জড়ো হওয়ার কথা রয়েছে। আয়োজক ‘রাইজ আপ ও দুতার্তে অ্যাকাউন্টেবিলিটি ক্যাম্পেইন নেটওয়ার্ক’ এ তথ্য জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat