×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৬
  • ২৩৪৪৪৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত ৪ মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘বাসার খাবার খান সালমান-আনিসুল-শাজাহান’ সংক্রান্ত সংবাদ ভিত্তিহীন ও অসত্য বলে প্রতিবাদ জানিয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ মার্চ একটি দৈনিক পত্রিকায় ‘বাসার খাবার খান সালমান-আনিসুল-শাজাহান’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় যা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। কোন সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া এ ধরনের সংবাদ প্রচার কারাগারের ইতিবাচক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করাসহ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের সংবাদ কারাগারের অগ্রযাত্রাকে ব্যাহত করে এবং কারা কর্মকর্তা-কর্মচারীদের মনোবল ও কর্মস্পৃহা হ্রাস করে। অধিকন্তু এর ফলে কারাবন্দিদের আত্মীয়-স্বজনদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয় এবং আস্থাহীনতার জায়গা তৈরি হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগার বর্তমান পরিবর্তিত অবস্থায় পূর্বের যেকোনো সময়ের চেয়ে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পরিচালিত হচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সুনির্দিষ্ট তথ্য উপাত্তসহ গঠনমূলক সংবাদ প্রচার কারাগারের কার্যক্রমকে গতিশীল করতে সহায়ক হতে পারে। এ বিষয়ে সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেরানীগঞ্জস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার বাংলাদেশ জেল তথা কারা বিভাগের একটি প্রাচীন ও সর্ববৃহৎ কারাগার। জুলাই/২০২৪ পরবর্তী পরিস্থিতির পর হতে অত্র কেন্দ্রীয় কারাগারে চলমান দৈনন্দিন কার্যক্রম ও সেবাসমূহ আরো অধিক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কারা আইন, কারা বিধি এবং কারা অধিদপ্তরের বিভিন্ন সময়ে জারীকৃত সার্কুলারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বন্দিদের দেখা সাক্ষাৎ, মোবাইল ফোন বুথে কথা বলা, চিকিৎসা প্রদান, জামিন/খালাস, কারা ক্যান্টিনে পণ্য বিক্রয়, বন্দিদের পিসিতে জমাকৃত অর্থ, খাবারের মান, কারাভ্যন্তরে অবৈধ দ্রব্যের অনুপ্রবেশ রোধে তল্লাশি ইত্যাদি কার্যক্রমসমূহ বিধিমোতাবেক অধিক স্বচ্ছতার সাথে পরিচালিত হচ্ছে। 

এতে কারাগারে আটক কারাবন্দি এবং তাদের আত্মীয়-স্বজনের সাথে অত্র কারাগারের একটি আস্থার সম্পর্ক তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat