×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৩
  • ২৪৫৩৪৬৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্পদের হিসাব দাখিল না করা সংক্রান্ত মামলায় ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমানকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি সহিদুল করিমের একক হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় দেন।
আদালতে মাহমুদুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী পারভেজ হোসেন, ওমর ফারুক ও বনি আদম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ।

২০১০ সালের ১৯ এপ্রিল সম্পদের বিবরণী চেয়ে মাহমুদুর রহমানকে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই নোটিশে বিনিয়োগ বোর্ডের সাবেক নির্বাহী চেয়ারম্যান এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মাহমুদুর রহমানের নিজ নামে, তাঁর স্ত্রীর নামে ও তাঁর ওপর নির্ভরশীলদের নামে-বেনামে থাকা অর্জিত স্থাবর, অস্থাবর সম্পদ, দায়দেনা, আয়ের উৎস ও ওই সম্পদ অর্জনের বিবরণী দাখিল করতে বলা হয়। তবে সম্পদের তথ্য বিবরণী নির্ধারিত সময়ে জমা না দেওয়ায় দুদকের উপ-পরিচালক নূর আহম্মেদ গুলশান থানায় মামলা করেন। সে মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার মাহমুদুর রহমানকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালে হাইকোর্টে আপিল করেন মাহমুদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat