×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ৮৭৯০১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহাকাশে যাচ্ছেন বিশ্ববিখ্যাত মার্কিন পপ গায়িকা কেটি পেরি। জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের রকেটে পেরির সঙ্গে এই মিশনে আছেন আরও পাঁচ নারী। পুরো মিশনের নেতৃত্ব দেবেন কেটি। 
ব্লু অরিজিনের বরাত দিয়ে ভ্যারাইটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬৩ সালে ভালেন্তিনা তেরেসকোভার পর এটিই হতে যাচ্ছে মহাকাশে প্রথম মিশন, যেখানে সবাই নারী। এই যাত্রায় কেটি পেরি ছাড়া আরও থাকবেন জেফ বেজোসের বাগ্‌দত্তা লরেন সানতেজ, সঞ্চালক গেইল কিং, সাবেক নাসার বিজ্ঞানী আইশা বোয়ি, মানবাধিকারকর্মী অ্যামান্ডা গুয়েন ও চলচ্চিত্র প্রযোজক ক্যারিয়ান ফ্লিন।
প্রতিবেদনে আরও বলা হয়, এই বসন্তেই এনএস-৩১ মিশনটি মহাকাশে যাত্রা করবে। আগামী ২৩ এপ্রিল থেকে ১১ নভেম্বর পর্যন্ত কনসার্ট ট্যুরে ব্যস্ত থাকবেন কেটি, মনে করা হচ্ছে তার আগেই এই সফর সম্পন্ন হবে।
এক বিবৃতিতে ব্লু অরিজিন জানিয়েছে, এমন একটি মিশনে অভিযাত্রীদের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছেন কেটি পেরি।তিনি আশা প্রকাশ করেছেন, তাদের এই মিশন পরের প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
৪০ বছর বয়সী কেটি পেরি এই সময়ের জন্যতম জনপ্রিয় গায়িকাদের একজন। ২০০১ সালে ক্যারিয়ার শুরুর পর কেটি হয়ে উঠেছেন সময়ের সেরা পপ গায়িকাদের একজন। তার সবশেষ স্টুডিও অ্যালবাম ‘১৪৩’ প্রকাশিত হয় গত বছর। তবে অ্যালবামটি সেভাবে সাড়া ফেলতে পারেনি।
গানের জন্য এ পর্যন্ত পাঁচবার আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস ও পাঁচবার বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস জিতেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat