×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১১-২৭
  • ৩৪৫৪৫৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লেবাননের গেরিলা গোষ্টি হিজবুুল্লাহ ও ইসরাইলের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সাধারণ জনগণের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। একইসঙ্গে তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তির ও আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, উভয় পক্ষকেই শান্তির লক্ষ্যে যুদ্ধবিরতি চুক্তি মনে চলতে হবে। কোনোভাবেই যাতে চুক্তি লঙ্ঘন না হয় সেদিকে উভয়কে দৃষ্টি রাখতে হবে।

ইসরাইল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুৃক্তি চড়ান্ত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রেঁাঁকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, যদি হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করে তাহলে আমরাও আবার আঘাত হানতে বাধ্য হবো।

ইউরোপীয় ইউনিয়ন প্রধান উরসুলা ভনদার লিয়েন চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘খুবই উৎসাহব্যঞ্জক খবর।’ তিনি বলেছেন, চুক্তির ফলে লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রী চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘খুবই সুখবর। শুধু তাই নয় এই চুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।’

এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা পুন:প্রতিষ্ঠার একটি মৌলিক পদক্ষেপ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat