×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৫
  • ৫৩৪৬৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়ার উত্তরাঞ্চলে রোববার আঙ্কারা সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর অন্তত ১৫ যোদ্ধা নিহত হয়েছে। সিরিয়া ভূখণ্ডে অনুপ্রবেশের পর এদের হত্যা করা হয়।
যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর একথা জানিয়েছে।
অবজারভেটরি আরো জানায়, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর যোদ্ধারা আলেপ্পো গ্রামাঞ্চলে তুর্কি-সমর্থিত যোদ্ধাদের ওই অনুপ্রবেশকারী অবস্থানে গুলিবর্ষণ করে। এসডিএফ  দেশটির উত্তর-পূর্বাঞ্চলের অনেকাংশ নিয়ন্ত্রণ করে। সিরিয়ায় এদের নেটওয়ার্ক রয়েছে।

মানবাধিকার সংস্থাটি বলেছে, ‘এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে।’ এতে কুর্দি বাহিনীর ১৫ যোদ্ধা নিহত হয়।

সিরিয়ার উত্তরে এএফপি’র একজন সংবাদদাতা জানিয়েছেন, আল-বাব শহরের কাছাকাছি স্থানে সংঘর্ষ হয়েছে।

কর্তৃপক্ষ বলেছে, এই ঘটনার প্রেক্ষিতে সোমবার সেখানকার স্কুলের ক্লাস স্থগিত করা হয়েছে।

এসডিএফ হল একটি মার্কিন সমর্থিত বাহিনী। এসডিএফ সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করেছে।

এটি কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি)’র প্রভাবাধীনে রয়েছে। তুরস্ক কর্তৃপক্ষ ওয়াইপিজিকে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে)-এর একটি শাখা হিসেবে বিবেচনা করে। পিকেকে আঙ্কারায় হামলার দাবি করেছে।

২০১৬ সাল থেকে ক্রমাগত আন্তঃসীমান্ত আক্রমণের পর তুর্কি সেনা ও মিত্র বিদ্রোহী দলগুলো উত্তর সিরিয়ার বিস্তীর্ণ অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। তাদের বেশিরভাগই এসডিএফকে লক্ষ্য করে হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat