×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-১১-২৪
  • ২৩৪৩৫৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে  নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বাংলাদেশের সাথে বন্ধুত্বের প্রতি জাপানের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জোর দিয়ে বলেছেন, দেশের অন্তর্বর্তী সরকারের সময়ও টোকিও’র অবস্থান অপরিবর্তিত আছে। 

আজ সন্ধ্যায় জাপান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘নতুন বাংলাদেশ সরকারের চাহিদা ও অনুরোধে আমরা কীভাবে সাড়া দিতে পারি তা নিয়ে আলোচনা করেছি।’ গত ১৩-২২ নভেম্বর  ময়নামতি ওয়ার সিমেট্রিতে সমাহিত সাবেক  জাপানি সৈন্যদের দেহাবশেষ উদ্ধারে খনন প্রচেষ্টার সর্বশেষ অবস্থা  জানাতে  এ সংবাদ  সম্মেলন আয়োজন করা হয়।

বাংলাদেশের সঙ্গে জাপানের দীর্ঘ দিনের  অংশীদারিত্বের ওপর গুরুত্ব আরোপ করে রাষ্ট্রদূত কিমিনোরি, বছরের পর বছর ধরে ঢাকার অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করার ধারাবাহিক প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও  জাপান বাংলাদেশকে উল্লেখযোগ্য সহায়তা দিয়ে আসছে।’ দ্বিপাক্ষিক  সম্পর্কের প্রতি জাপানের  অবস্থান পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন,‘সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, তবে আমরা ৫০ বছরেরও বেশি সময় ধরে একসাথে কাজ করছি এবং আমরা তা চালিয়ে যাব।’ 

খননের সময় ‘জাপান অ্যাসোসিয়েশন ফর রিকভারি অ্যান্ড রিপাট্রিয়েশন অব ওয়ার ক্যাজুয়ালটিস’সহ (জেএআরআরইসি)  জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের একটি দলের উদ্ধারকৃত দেহাবশেষ  জাপানের  ২৩ জন সাবেক  সৈন্যের বলে ধারনা করা হচ্ছে। দলটি তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য দেহাবশেষ জাপানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। যাচাই-বাছাই শেষে চিহ্নিত সৈন্যদের অবশিষ্ট দেহাবশেষ উদ্ধারের জন্য দলটি আবার বাংলাদেশে আসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat