×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২০
  • ২৩৪৩৪১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাজার মূল্য নিয়ন্ত্রণে আনতে রাষ্ট্র পরিচালিত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিয়মিত পণ্যের পাশাপাশি প্রতি কেজি আলু ৪০ টাকা দরে বিক্রি শুরু করেছে। আজ রাজধানীর কারওয়ান বাজার এলাকায় টিসিবি কার্যালয়ের সামনে ট্রাকে করে টিসিবি’র অন্যান্য পণ্যের পাশাপাশি আলু বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা  শেখ বশিরউদ্দিন। এ উদ্যোগের আওতায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ৫০ টি ট্রাক থেকে আলু বিক্রি করা হবে।

প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে সরকার প্রায় এক কোটি পরিবারের মধ্যে টিসিবি’র পন্য পৌছানোর পাশাপাশি টিসিবি’র পন্যসামপ্রী বাড়ানোর লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করছে। তিনি বলেন, সরকার আলোচনা সাপেক্ষে পণ্য ক্রয়ের ক্ষেত্রে অর্থ সাশ্রয় করে, বিভিন্ন এলাকায় টিসিবির বিক্রয় সামগ্রী বৃদ্ধি এবং আরো বেশি মানুষের কাছে পৌছানোর চেষ্টা করছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আগামী দিনগুলিতে তাদের মাঠ পর্যায়ের কার্যক্রম আরো বৃদ্ধি করবে বলে তিনি জানিয়েছেন।

বশির বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব সরবরাহ ব্যবস্থার সমস্যাবলী সমাধানের চেষ্টা করছি। আমরা চিনি, ভোজ্যতেল এবং খেজুরের উপর শুল্ক দ্রুততার সাথে কমিয়ে দিয়েছি।’ তিনি জানান, সরকার ইতিমধ্যে প্রায় ২০ কোটি পিস ডিম আমদানির অনুমোদন দিয়েছে। এছাড়াও আলু ও চাল আমদানি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা যদি বাজারে সরবরাহের দিকটি আরও সহজ করতে পারি এবং পরিমাণ বাড়াতে পারি, তবে আমি আশা করি-  খুব শীঘ্রই বাজারে দামের স্থিতিশীলতা ফিরে আসবে।’ বাণিজ্য উপদেষ্টা এ ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে বলেন, ‘সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে পারব।’ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্যান্য পণ্যের পাশাপাশি আলু বিক্রির জন্য টিসিবি’র কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন।

এদিকে টিসিবি জানিায়েছে, প্রত্যেক গ্রাহক সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবে। চট্টগ্রাম অঞ্চলে ২০ টি ট্রাক এবং ঢাকায় ৫০ টি ট্রাকের মাধ্যমে কম দামে পণ্য বিক্রি করবে টিসিবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat