×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-১২
  • ৩৪৪৫৫৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড সুপারস্টার শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়ার জন্য এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদ ফায়জান খান নামের এ আইনজীবীর ফোন থেকে অভিনেতাকে হত্যার হুমকি দিয়ে ৫০ লাখ রুপি দাবি করা হয়।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১২ নভেম্বর) ছত্তীসগড়ে নিজ বাড়ি থেকে ওই আইনজীবীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। পুলিশকে বোকা বানাচ্ছিলেন এ আইনজীবী। 
এর আগে তিনি পুলিশকে জানায়, তার মোবাইল ফোনটি চুরি হয়ে যায় গত সপ্তাহে যেটি দিয়ে শাহরুখ খানকে হুমকি দেয়া হয়েছিল।
কিছুদিন আগেই মুম্বাই পুলিশকে একটি হুমকি বার্তা দিয়েছিলেন তিনি। তাতে জানিয়েছিলেন, ৫০ লাখ টাকা না দিলে প্রাণে মেরে ফেলা হবে শাহরুখ খানকে। 
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ফোন নম্বর ট্রেস করে ফইজান খানের খোঁজ পায়। ওই সময় মুম্বাই পুলিশকে তিনি জানিয়েছিলেন, তার ফোন চুরি হয়ে গেছে। আর মিথ্যা বলে গত ২ নভেম্বর পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিলেন।

মুম্বাই পুলিশ তদন্তের স্বার্থে হাজিরা দিতে বলেছিল ওই আইনজীবীকে। কিন্তু হাজিরা না দেওয়ায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভারতীয় সংহিতার ৩০৮(৪) ধারা (খুনের হুমকি দিয়ে টাকা দাবি) এবং ৩৫১(৩)(৪) (অপরাধমূলক উদ্দেশ্য)-এ মামলা দায়ের করা হয়েছে।

এদিকে বলিউড তারকাকে খুনের হুমকি দেওয়ার পরই ওয়াই প্লাস ক্যাটাগরিতে নিরাপত্তা বাড়ানো হয়। বর্তমানে তার সঙ্গে সবসময় ৬ জন সশস্ত্র পুলিশ থাকেন। এর আগে থাকতেন দু’জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat