×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-২৯
  • ৪৩৪৫৫৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র সপ্তাহ খানেক বাকি। এরই মধ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রচারণা চালাতে গিয়ে অশালীন কথাবার্তা বলে যাচ্ছেন। তিনি একদিকে যেমন কমলাকে ‘কম বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব’ এবং অপরদিকে অভিবাসীদের ‘খারাপ ও রক্ত পিপাসু’ বলে অভিহিত করেছেন। এতে তার নির্বাচনে বিরুপ প্রভাব ফেলবে। তার ভোট চলে যাবে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের ঝুলিতে।

সংবাদ সংস্থা ‘মেনা’র (মিডল ইষ্ট নিউজ এজেন্সি) উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়।

নির্বাচনকে সামনে রেখে দুই প্রার্থী বেশ জোরে শোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শেষ সময়ের প্রচারণায় ট্রাম্প কিছুটা বেশামাল ও বিদ্বেষমুলক মন্তব্য করে যাচ্ছেন। গত রোববার নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ট্রাম্প ‘বর্ণবাদ ও অবৈধ অভিবাসন’ বিরোধী অশালীন ভাষায় মন্তব্য করে সমাবেশ শুরু করেন।

এদিকে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের লাগামহীন বক্তব্য নির্বাচনে বিরুপ প্রভাব ফেলবে। তার ভোট চলে যাবে কমলার ঝুলিতে।এর ফলে ট্রাম্পের পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যেতে পারে।

ম্যাডিসন স্কয়ার গার্ডেনের সমাবেশে ট্রাম্প অভৈধ অভিবাসন বন্ধ এবং অভিবাসীদের আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেছেন। তিনি অভিবাসীদের ‘খারাপ এবং রক্তপিপাসু’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, ‘আমি আমেরিকার ইতিহাসে নির্বসন কর্মসুচি চালু করবো। রিপাবলিকান প্রার্থী বলেছেন, ‘প্রতিটি শহর থেকে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেব।’

এছাড়া সমাবেশে তিনি কমলাকে ‘কম বুদ্ধি সম্পন্ন ব্যাক্তি’ হিসেবে উল্লেখ করেছেন। তার সঙ্গে সুর মিলিয়ে সাবেক আইনজীবী গিউলিয়ানিও দাবি করেছেন ইসরাইল-হামাস যুদ্ধে কমলা ‘সন্ত্রাসীদের পক্ষে’ অবস্থান নিয়েছেন।

বিভিন্ন জরিপে দেখা গেছে এবারের নির্বাচন এতটাই গুরুত্বপূর্ণ যে, বেশ কয়েকটি ভাসমান রাজ্যের ভোটের ফলাফলের ওপর নির্ভর করবে নির্বাচনে জয়-পরাজয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat