×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-১০-২৯
  • ২৩৪৩৪৪১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি বছরই বেশ ঘটা করে মডেল জহির ইকবাল ও বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের কয়েক মাস না কাটতেই জোর গুঞ্জন চলছে, সোনাক্ষী মা হতে চলেছেন। সম্প্রতি এই জুটির নতুন কিছু ছবিতে সেই আলোচনাতেই মেতেছে নেটিজেনরা।
মাত্র চার মাস আগেই দুই পরিবারের উপস্থিতিতে চার হাত এক হয়েছে সোনাক্ষী ও জাহির ইকবালের। আইনিভাবে বিয়ে সেরেছেন তারা। তারপর থেকে বিভিন্ন সময়ই নিজেদের বিবাহিত জীবনের টুকরো টুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই তারকা জুটি। 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোনাক্ষীর স্বামী জহির কিছু ছবি পোস্ট করেছেন সেটা ঘিরেই শুরু হয়েছে চর্চা। নেটিজেনদের ধারণা, অভিনেত্রী নাকি গর্ভবতী।
গত রোববার সোনাক্ষী ও জাহির একটি দিওয়ালি পার্টিতে গিয়েছিলেন। সেখানকার সাজের বেশ কিছু ছবি এবং ভিডিও তারা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। 
সেই ছবিতে দেখা যাচ্ছে সোনাক্ষী একটি লাল রঙের আনারকলি পরেছেন। তাতে রয়েছে ভরাট কাচের কাজ। এদিকে জহির ইকবালকে দেখা যায় নীল রঙের কুর্তা এবং সাদা পায়জামায়। 
তবে ছবি তুলতে গিয়ে তারা যেভাবে পোজ দিয়েছেন তাতেই সোনাক্ষীর বেবিবাম্প দেখতে পেয়েছেন বলে দাবি করছেন নেটিজেনরা। আর এই নিয়েই শুরু হয়েছে তুমুল চর্চা। অনেকে তো সেই পোস্টে তারকা দম্পতিকে শুভেচ্ছাও জানিয়ে ফেলেছেন।
সোনাক্ষী এবং জহিরের প্রথম সন্তান আসছে ভেবে এক ব্যক্তি লেখেন, ‘গর্ভবতী হওয়ার জন্য শুভেচ্ছা।’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘শিগগিরই খুদে সদস্য আসছে মনে হচ্ছে।
অনেক শুভেচ্ছা।’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘গর্ভবতী অবস্থায় কী দেখাচ্ছে সোনাক্ষী সিনহাকে।’ কেউ আবার লেখেন, ‘নজর না লাগুক, ভালো থাকুন।’

তবে এখনও পর্যন্ত সোনাক্ষী বা জহির কেউই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়া বা তাদের প্রথম সন্তান নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে এই গুঞ্জন নিছকই গুজব নাকি বাস্তব সেটা সময় এলেই জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat