×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-১০-২৮
  • ৪৫৪৫৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েস্বর চন্দ্র রায় বলেছেন,  শেখ মুজিব এদেশে বাকশাল গঠন করে গণতন্ত্রকে দাফন করেছিলেন।

সকল সরকারি কর্মকর্তাকে বাকশাল করতে বাধ্য করেছিলেন। চারটি পত্রিকা রেখে সকল গণমাধ্যম বন্ধ করে দিয়েছিলেন। একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে সময়  গণতন্ত্রকে পুণরুদ্ধার করেছিলেন।  

আজ সোমবার জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জের জিনজিরা ঈদগা মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা  যুবদলের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, চক্রান্ত এখনো শেষ হয়ে যায়নি। বিদেশে বসে পর্দার আড়াল থেকে নানা চক্রান্ত করছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা। এ দেশ থেকে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। প্রায় দুই হাজার ছাত্র ও সাধারণ মানুষকে খুন করে দেশ থেকে পালিয়ে যাওয়া হাসিনা দেশে পুনরায় আঘাত হানতে পারে। সেই আঘাতকে প্রতিহত করতে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

কেরানীগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদ আলম স্বাধীনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য  হাজী  নাজিম উদ্দিন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা সেলিম চৌধুরী, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাজী মোকাররম হোসেন সাজ্জাদ, এডভোকেট শাহীন রহমান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহবায়ক আবু জাহিদ মামুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat