×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-২৪
  • ৩৪৪৫৫১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চিলির রাজধানীতে তাদের স্কুলের ভিতরে  মোলোটোভ ককটেল  বিস্ফোরণে অন্তত ৩০ জন শিক্ষার্থী বুধবার আহত হয়েছে। যাদের  কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 
দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে সান্তিয়াগো থেকে এএফপি এ খবর জানায়, স্বাস্থ্যমন্ত্রী জিমেনা আগুইলেরা এক সংবাদ সম্মেলনে জানান, সান্তিয়াগোর ব্যারোস আরানা ন্যাশনাল বোর্ডিং স্কুলের পাঁচ শিক্ষার্থী মৃত্যু ঝুঁকিতে রয়েছে।
পুলিশ কর্নেল ফার্নান্দো অ্যালবোর্নোজ বলেন, বিষ্ফোরণের কারণ জানা যায়নি। বিস্ফোরণের ফলে বাথরুমের ভিতরে থাকা বিপুল সংখ্যক ছাত্র বিভিন্নভাবে দগ্ধ হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, একটি সমাবর্তন উদযাপনের প্রস্তুতির সময় বিস্ফোরণটি ঘটে।
স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেন, এই পরিস্থিতি দুঃখজনক। মোলোটিভ ককটেল এক ধরনের অস্ত্র উল্লেখ করে তিনি বলেন, এগুলো বিক্ষোভের জন্য গ্রহণযোগ্য হাতিয়ার নয়।
সরকারি শিক্ষার জন্য আরো সংস্থান দাবি করে সাম্প্রতিক বছরগুলোয়, স্কুলের ছাত্ররা প্রায়ই বিক্ষোভ ও পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat