×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১০-১৯
  • ৪৩৫৪৫৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ক্ষমতার দাপট না দেখিয়ে ভালোবেসা দিয়ে মানুষের মন জয় করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আপনারা কেউ ক্ষমতার দাপট দেখাবেন না। মনে রাখবেন, ১৬ বছর ক্ষমতায় থাকার পর দুপুরে খাওয়ার সময় পায়নি শেখ হাসিনা। পালাতে বাধ্য হয়েছেন। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ- এটা মাথায় রেখে মানুষের সঙ্গে মিশবেন এবং সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য টুকু আজ দুপুরে নিজ জন্মস্থান সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাতী গ্রামে বিএনপি ও সাধারণ মানুষের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমান যেকোন সময় দেশে আসবেন। সেদিন লক্ষকোটি মানুষ ঢাকায় উপস্থিত থাকবে। কেউ ঘরে থাকবে না।

তিনি আরো বলেন, ‘বিএনপি এখনো ক্ষমতায় যায়নি। আপনারা কেউ ক্ষমতার দাপট দেখাবেন না ‘ আওয়ামী লীগের ভালো মানুষগুলো রাজনীতি করতে পারবেন। আর যারা মানুষকে অত্যাচার, নির্যাতন, লুটতরাজ, দুর্নীতি, অনিয়ম, গুম ও খুনের সঙ্গে জড়িত তারা রাজনীতি করতে পারবেন না। তাদের বিচার বাংলার মাটিতেই হবে।

এর আগে তিনি দীর্ঘ দুই বছর পর কয়েলগাতী গ্রামে ফিরে বাবা-মা ও দাদীর কবর জিয়ারত করেন। পরে তিনি শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাইস্কুল এন্ড কলেজ পরিদর্শন শেষে সেখানে একটি গাছের চারা রোপন করেন।

আলোচনা সভায় জেলা বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, শহর বিএনপি’র সভাপতি মুন্সী জাহিদ আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক নুরে আলম মুন্সী ও সহ-সভাপতি আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat