×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-১৯
  • ২৩৪৩৫৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শর্তসাপেক্ষে মুক্তি প্রত্যাহার করার কয়েক মাস পরে শুক্রবার গুয়াতেমালার একজন বিচারক সেদেশের বিশিষ্ট সাংবাদিক হোসে রুবেন জামোরাকে গৃহবন্দী করার আবেদন মঞ্জুর করেছেন। গুয়াতেমালা সিটি থেকে এএফপি এখবর জানায়।
আবেদনের পক্ষে রায় দিয়ে গুয়াতেমালা সিটিতে প্রায় আট ঘন্টার শুনানি শেষ করেছেন বিচারক। তিনি রায়ে বলেন, তার কারাগারের সাজা ‘সীমা ছাড়িয়ে গেছে’।
প্রাক্তন ডানপন্থী প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামাত্তেই সরকারের কঠোর সমালোচক, জামোরাকে ২০২২ সাল থেকে অর্থ পাচারের অভিযোগে আটক রাখা হয়েছে।
বর্তমানে বন্ধ করে দেয়া এল পেরিওডিকো পত্রিকার ৬৮ বছর বয়সী এই প্রতিষ্ঠাতাকে ২০২৩ সালের জুন মাসে ছয় বছরের কারাদ- দেওয়া হয়েছিল। 
তাকে যে সামরিক ব্যারাকে আটক রাখা হয়েছিল গত মে মাসে সেখান থেকে স্থানান্তর করে গৃহবন্দি করার একটি আবেদন অনুমোদন করার মাত্র একমাস পরেই একটি আপিল আদালত অনুমোদনটি প্রত্যাহার করে।
বিশেষজ্ঞদের একটি প্যানেল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে রিপোর্ট করেছে যে জামোরার কারাবাসের অবস্থা ‘অত্যাচার এর পর্যায়ে গেছে, সেখানে তিনি কয়েক মাস ধরে প্রায় অবিরাম অন্ধকারে নির্জন কারাগারে রয়েছেন।
গত জানুয়ারিতে মেয়াদ শেষ হওয়া সাবেক প্রেসিডেন্ট গিয়ামাত্তেই এর বিরুদ্ধে অধিকার গোষ্ঠীগুলো দুর্নীতিবিরোধী প্রসিকিউটর এবং সাংবাদিকদের ওপর নির্যাতনে অভিযোগ করে আসছে। 
প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো তার স্থলাভিষিক্ত হন, তিনি একজন দুর্নীতিবিরোধী সংগ্রামী যোদ্ধা। 
গণমাধ্যমের স্বাধীনতা এবং অধিকার গোষ্ঠীগুলো জামোরার বিচারকে ‘ভুতুরে কারবার’ বলে এর নিন্দা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat