×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-১৮
  • ২৩৪৩৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে আগামী ২০ অক্টোবর নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার’।

মেলার থিম নির্ধারণ করা হয়েছে- ‘নতুন সুযোগ, নতুন বাজার, নতুন অংশীদারিত্ব’।

বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মুক্ত ধারা নিউইয়র্ক এবং ইউএস-বাংলা বিজনেস লিংক যৌথভাবে ঢাকা ব্যাংকের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করছে।

বৈধ রেমিট্যান্স প্রবাহ ও টেকসই প্রবৃদ্ধি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে এ মেলার লক্ষ্য হলো কীভাবে বৈদেশিক আয় বাড়ানো যায় এবং রেমিট্যান্সের বৈধ চ্যানেলগুলো ব্যবহারে প্রবাসীদের উৎসাহিত করা যায়, যা অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, রেমিট্যান্স চ্যানেল পার্টনার, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, অফশোর ব্যাংকিং সার্ভিস প্রোভাইডার এবং প্রবাসী ক্ষুদ্র উদ্যোক্তারা।

আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক, শেভরন এক্সপ্রেস এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেস সহ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশের ৩০টিরও বেশি আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে।

মেলায় রেমিট্যান্স সংক্রান্ত সেমিনার এবং সিম্পোজিয়ামের পাশাপাশি সেরা ১০ বাংলাদেশী-আমেরিকান রেমিট্যান্স প্রেরকদের জন্য পুরস্কার প্রদান করা হবে। এছাড়া মেলায় ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক এশিয়া শীর্ষ রেমিট্যান্স গ্রহণকারী ব্যাংক হিসেবে সম্মানিত করা হবে এবং শীর্ষ তিনটি মানি এক্সচেঞ্জ বা রেমিট্যান্স চ্যানেল কোম্পানিকে পুরস্কার দেওয়া হবে।

মেলাটি অনুষ্ঠানস্থলে উভয় দিন বিকাল ৪টা থেকে রাত ১০টা (নিউইয়র্ক সময়) পর্যন্ত উন্মুক্ত থাকবে। উদ্বোধনের দিন জনপ্রিয় শিল্পী পৌষালী ব্যানার্জী এবং শাহ মাহবুব পারফর্ম করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat