×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-১৬
  • ২৩৪৩৪৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকারি প্রকল্পে অপচয় রোধে সর্বদা সচেষ্ট থাকার ওপর গুরুত্বারোপ করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

তিনি আজ রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ গুরুত্বারোপ করেন।

মেট্রোরেলে যাতায়াতকারীদের মেট্রোরেল ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খেটে খাওয়া, পরিশ্রমী এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। 

তিনি বলেন, যার ফলশ্রুতিতে বর্তমান সরকার ক্ষতিগ্রস্থ কাজীপাড়া এবং মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন অতিদ্রুত এবং কম খরচে পুনরায় যাত্রীসেবা চালু করতে সক্ষম হয়েছে। 
এ সময় সড়ক উপদেষ্টা মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন কম সময়ের মধ্যে চালু করার জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড (ডিএমটিসিএল)-এর সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে উল্লেখ সড়ক ও সেতু উপদেষ্টা আরও বলেন, এ সরকার সাধারণ জনগণের দোরগোড়ায় প্রকৃত সেবা পৌঁছে দিতে সকল প্রকল্প কম খরচে, কম সময়ে এবং অপচয় হ্রাস করে সমাপ্ত করার দিকে গুরুত্ব দিচ্ছে। 

ক্ষতিগ্রস্থ মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন অতিদ্রুত পুনরায় চালু হওয়া সরকারি সকল প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও জানান তিনি।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নাফিউল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat