×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-১০-১২
  • ২৩৪৩৪৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করেছেন অভিনেত্রী কারিনা কাপুর। পুরুষতান্ত্রিক বলিউড ইন্ডাস্ট্রি সম্পর্কে তিনি বলেন, এখানে বেশি দিন টিকে থাকা কঠিন। বলিউডে নিজেকে নতুন করে আবিষ্কার করার চেয়ে টিকিয়ে রাখা বেশি চ্যালেঞ্জের।
ইন্ডাস্ট্রিতে নিজেকে টিকিয়ে রাখার জন্য সব সময় নতুন কিছু নিয়ে আসতে হয়। আমি ছাড়াও এমন অনেক অভিনেত্রী রয়েছেন, যারা বছরের পর বছর নিজেকে টিকিয়ে রাখতে পেরেছেন। তবে এর জন্য প্রতি পাঁচ বছরে এচ বছরে নিজেকে প্রশ্ন করতে হয়- আমি নতুন কী দিকে পারলাম ইন্ডাস্ট্রিকে?
আমি কাপুর পরিবার থেকে এসেছি। যেখানে আমাকে চ্যালেঞ্জ করা হয়েছে। কারণ তারা সবাই বড় অভিনেতা। আমিও কোথাও আমার চিন্হ রেখে যেতে চাই। প্রতি ১০ বছর পর যেখানে নতুন কেউ আসে, সেখানে আমি কীভাবে স্থায়ী হব?
তাই আমি খুব বেছে কাজ করি। তার প্রমাণ, বাকিংহাম মার্ডারস, সিংগাম, ক্রু বা জানে জান- এগুলো সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। আমি মনে করি, এগুলো বড়পর্দাতেও হিট করত। ২০০০ সাল জেপি দত্তের ‘রিফিউজি’ দিয়ে কারিনা কাপুর বলিউডে আত্নপ্রকাশ করেন। পরে তিনি ‘কাভি খুশি কাভি গাম’, 'চামেলি', 'ওমকারা', 'যব উই মেট', 'টাপান', 'থ্রি ইডিয়টস', 'হিরোইন', 'সিংশ্লষ রিটার্নস', 'জজ নিউজ'' লাল সিং চাওয়া'র মতো ছবিতে অভিনয় করেছেন।
কারিনা কাপুরকে পরবর্তী সময়ে রোহিত শেঠির সিংগাম এগেইনে দেখা যাবে। অ্যাকশন-থ্রিলারটিতে আরো আছেন অজয় দেবগন, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, রণবীর সিং, জ্যাকি শ্রফ, অর্জুন কাপুর এবং অক্ষয় কুমার প্রমুখ। আগামী ১ নভেম্বর মুক্তি পেতে চলছে সিংগাম এগেইন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat