×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-১০-০৭
  • ৬৫৫৪৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণভোটে কাজাখস্তান দেশটির প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের একটি পরিকল্পনা অনুমোদন করেছে। সোভিয়েত যুগের পারমাণবিক পরীক্ষা থেকে ব্যাপক  তেজষ্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কারণে দীর্ঘস্থায়ী জন অসন্তোষ সৃষ্টি হওয়ায় তা কাটিয়ে উঠতে গণভোটের এই পরিকল্পনা করা হয়। কাজাখস্তানের আলমাটি থেকে এএফপি এ খবর জানায়।
মধ্য এশিয়ার দেশটি বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদক ও বিপুল তেলের মজুদ থাকা সত্ত্বেও দীর্ঘস্থায়ী জ্বালানি ঘাটতিতে ভুগছে।
কাজাখ নির্বাচন কমিশন সোমবার জানিয়েছে, রোববারের গণভোটে পরিকল্পনার পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১.১২ শতাংশ। ভোটার উপস্থিতির হার ছিল ৬৩.৬৬ শতাংশ। 
পরিকল্পনার পক্ষে ভোট প্রদানকারি ‘হ্যাঁ’ শিবির প্রচারাভিযানে আধিপত্য বিস্তার করে। তবে দুর্ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন বিরোধীরা নিজেদের কথা শোনানোর জন্য লড়াই করে যায়। স্থানীয় বেসরকারি মিডিয়া জানায়, গণভোটের আগের সপ্তাহগুলোতে বেশকিছু মানুষকে গ্রেপ্তার করা হয়।
পারমাণবিক শক্তির বিষয়টি সংবেদনশীল। ১৯৪৯ থেকে ১৯৮৯ সালের মধ্যে সোভিয়েত ইউনিয়ন  সেখানে প্রায় ৪৫০টি পারমাণবিক পরীক্ষা চালায়, যার ফলে ১৫ লাখ মানুষ তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়।
মধ্য এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হ্রদ বলখাশের তীরে কাজাখ স্তেপভূমির আধা-পরিত্যক্ত গ্রাম উলকেনের কাছে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হবে। বলখাশ হ্রদের তীরে নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দৌড়ে চীন, ফ্রান্স, রাশিয়া ও দক্ষিণ কোরিয়া রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat