×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-০৫
  • ৩২৪৩৬৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার ব্যপারে তিনি আত্ম বিশ্বাসী নন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমুলক মন্তব্যের উদ্ধৃতি দিয়ে শুক্রবার তিনি একথা বলেছেন। ট্রাম্প এখনো ২০২০ সালের নির্বাচনে পরাজয়ের বিষয়টি মেনে নিতে পারছেন না।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়।
বাইডেন নির্বাচনের আগে ক্রমবর্ধমান বেলিকোস ভাষায় প্রচারণার জন্য উদ্বেগ প্রকাশ করে আইনপ্রণেতা ও বিশ্লেষকদের সতর্ক করেন।
ট্রাম্প বাইডেনের কাছে পরাজয়ের পর ব্যাপক প্রতারণার অভিযোগ করেছেন। ট্রাম্পের দাঙ্গাবাজ সমর্থকরা তার মিথ্যা দাি তে বিক্ষুদ্ধ হয়ে ক্যাপিটল হিলে ব্যাপক ভাংচুর করে। ট্রাম্প গত জুলাই ও সেপ্টেম্বরে দুই দফা দৃশ্যত হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন।
বাইডেন নির্বাচন নিয়ে আলোচনা করার সময় সাংবাদিকদের বলেছেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, একটি অবাধ ও সুষ্টু নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই নির্বাচন শান্তিপূর্ণ হবে কিনা তা আমি জানি না।’
‘ট্রাম্প যা বলেছেন এবং নির্বাচনের শেষ মুহুর্তেও যা বলছেন,নির্বাচনের ফলাফল পছন্দ না হলে তা হবে বিপজ্জনক।’
পরাজিত রিপাবলিকান তার কয়েকশ’ সমর্থককে ‘নরকের মতো লড়াই করার’ উস্কানি দেওয়ার অভিযোগে ট্রাম্পকে ২০২১ সালে ইমপিচ করা হয়েছিল। এ সময় তার সমর্থকরা পুলিশকে মারধর এবং ক্যাপিটল হিলের দরজা-জানালা ভেঙ্গে চুরমার করে ফেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat