×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-০২
  • ৪৩৪৫৬৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একটি ‘গঠনমূলক ও স্থিতিশীল’ সম্পর্ক গড়ে তোলার সুযোগকে স্বাগত জানিয়ে জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিং থেকে আজ বুধবার এএফপি একথা জানায়।
রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, বেইজিং ও টোকিওর মধ্যে ৫০ বছরেরও বেশি সময় ধরে কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে।
তবে চীন এই অঞ্চলে বিতর্কিত অঞ্চলগুলোর চারপাশে তার সামরিক উপস্থিতি জোরদার করার কারণে দূরত্ব সৃষ্টি হয়েছে। জাপান মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে নিরাপত্তা জোরদার করেছে।
গত আগস্টে একটি চীনা সামরিক বিমান জাপানের আকাশসীমায় অনুপ্রবেশ ক।ে তার কয়েক সপ্তাহ পরে একটি জাপানি যুদ্ধজাহাজ প্রথমবারের মতো তাইওয়ান প্রণালী দিয়ে যাত্রা করে। এবং দক্ষিণ চীনে এক জাপানি স্কুলছাত্রকে মারত্মক ছুরিকাঘাতের ঘটনায় গত মাসে দুদেশের মধ্যে কূটনৈতিক বিবাদ সৃষ্ঠি হয়।
বার্তা সংস্থা সিনহুয়া জানায়, তবু শি তার নতুন প্রতিপক্ষকে স্বাগত জানিয়েছেন। তিনি আশা করেন, ‘সামান্য কারণে প্রতিবেশীদের মধ্যে বিভেদ না করে বরং ‘গঠনমূলক ও স্থিতিশীল’ সম্পর্ক গড়ে তোলার যুক্তিসঙ্গত উপায় খুঁজে বের করতে হবে।
সিনহুয়া জানায়, শি মঙ্গলবার ইশিবাকে বলেন, দুই দেশের মৌলিক স্বার্থ রক্ষায় ‘শান্তিপূর্ণ সহাবস্থান, সকল প্রজন্মের জন্য বন্ধুত্ব, প্রয়োজনীয় পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন উন্নয়নের পথ অনুসরণ করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat