×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৩
  • ৩৪৩৪৩৫৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ শুক্রবার বাহিনীর সব সদস্য বন্যাদুর্গত মানুষের সহায়তায় একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করেছে। 
বিজিবি’র সদর দফতরের (মিডিয়া) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম আজ রাতে  এ তথ্য জানান।তিনি বলেন, বিজিবি সদস্যরা তাদের এক দিনের বেতন দেওয়ার পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে বন্যার্ত এলাকায় পানিবন্দি মানুষকে উদ্ধার ও ত্রাণ বিতরণ করছেন।
এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে ৫০০টি পরিবারের মাঝে বিতরণের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছে বিজিবি।বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর পক্ষে আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে  বিজিবি সদর দপ্তরের পরিচালক লে. কর্নেল মীর মনোয়ার আলী ছাত্র সমন্বয়কদের কাছে এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। তিনি বলেন, বিজিবি মহাপরিচালক ছাত্র সমন্বয়কদের এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের মহৎ কাজে ছাত্রদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।উল্লেখ্য, বিজিবির বিভিন্ন রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়নের উদ্যোগে দেশের উত্তর-পূর্ব অঞ্চলের বন্যাদুর্গত এলাকার অসহায় মানুষদের উদ্ধার কার্যক্রম, ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat