×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৩
  • ৪৩৪৫৫৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ৯ দফা দাবির সাথে অন্যান্যদের পাশাপাশি সংহতি প্রকাশ করেছিল ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’। তারই অংশ হিসেবে গত ১ আগস্ট সকাল থেকে ফার্মগেটে অবস্থান নেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের বিভিন্ন শাখার শিল্পী ও কর্মীরা। 
সেই দলে ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী আজমেরি হক বাঁধন, অভিনেতা সিয়াম আহমেদ সহ অনেকে।  তবে এই দলের কোনো বিবৃতিতে নাম দেখা যায়নি জয়া আহসানের। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছিলেন তার অনুসারীরা। 
বৃহস্পতিবার( ২২ আগস্ট)  বন্যার্তদের সাহায্যার্থে পোস্ট করার পরও তীব্র সমালোচনার মুখে পড়েন জয়া। মন্তব্যগুলোর মধ্যে বেশিরভাগই নেতিবাচক। এতে থেমে নেই জনপ্রিয় এই অভিনেত্রী। শুক্রবার (২৩ আগস্ট) ফের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আরেকটি পোস্ট দেন জয়া আহসান। সেখানে তিনি বিশ্বাসযোগ্য সংস্থাগুলোর কাছে ডোনেশন দেওয়ার পরামর্শ দিয়েছেন।
ফেসবুকে কয়েকটি ‘বিশ্বাসযোগ্য সংস্থা’র লোগো দিয়ে ক্যাপশনে জয়া লেখেন- ‘কোনো পূর্বাভাস না দিয়ে প্রলয়ের মতো কী এক বন্যা এসে দেশের পুবদিক একেবারে ভাসিয়ে নিয়ে গেল। মানুষের অসহায়তার ছবি দেখে মনটা ভারি হয়ে আছে। মানুষই এর উপশম দিতে পারে। মানুষ এক হলে কেমন অভূতপূর্ব ঘটনা ঘটাতে পারে, সেটা আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানে বিস্মিত হয়ে দেখেছি। একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি।’
তিনি লিখেছেন, ‘এখন তো আমাদের দেশটা গড়ার নতুন সময়, এখন তো হাতে হাত রেখে কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম, রিবিল্ড, রিফর্ম বাংলাদেশের স্বপ্ন আমাদের, সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন.. আবার এক হলে এই বিপদ থেকেও মানুষকে উদ্ধার করতে পারব। ঢাকা থেকে যে কোন সাহায্যের জন্য আমি প্রস্তুত ,আপনাদের কাছে আমার প্রার্থনা যতটা পারি আমরা সবাই এগিয়ে আসলে অনেকগুলো জান বেঁচে যাবে।’
  জয়া আরও লেখেন, ‘প্রত্যেকটি প্রানীর নিরাপত্তা আমাদের সবার নিশ্চিত করতেই হবে। আমাদের ডোনেশন যাতে বিশ্বাসযোগ্য সংস্থাগুলোর কাছে পৌঁছায় তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টের থ্রেডে কিছু সংস্থার লিংক শেয়ার করা হলো যারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য দিনরাত কাজ করছে। আসুন সবাই যার যার অবস্থান থেকে সাহায্যের চেষ্টা করি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat