×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-২২
  • ৪৩৫৩৪৫৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে নিক্ষিপ্ত ছাই আকাশে ছড়িয়ে পরায় বৃহস্পতিবার নিউজিল্যান্ডে বিমান চলাচল স্থগিত করা হয়েছে।
বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এটি আগামী ‘সপ্তাহ থেকে মাস’ পর্যন্ত  নিঃসৃত হতে পারে।
হোয়াইট আইল্যান্ডের এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ২০১৯ সালে ২২ জনের মৃত্যু হয়েছিল।
একসময় পর্যটকদের কাছে জনপ্রিয় এই দ্বীপটি নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ড থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) এবং দেশের বৃহত্তম শহর অকল্যান্ড থেকে ২০০ কিলোমিটার দূরে।
জাতীয় বিমান সংস্থা এয়ার নিউজিল্যান্ড জানিয়েছে, আগ্নেয়গিরির ছাই ফ্লাইট পথ জুড়ে প্রবাহিত হওয়ায়  ১০টি ফ্লাইট বৃহস্পতিবার রাতে বাতিল করা হয়েছে।
এয়ারলাইন্সের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, ছাইয়ের কুন্ডলি অকাশ পথ থেকে সরে যাওয়ার পরে ফ্লাইটগুলো আবার শুরু হয়েছে।
স্যাটেলাইট চিত্রগুলোতে দেখা যায়, এই মাসের শুরুতে ‘ছোট বিস্ফোরণমূলক কার্যকলাপ শুরু হয়েছিল।’
গবেষণা প্রতিষ্ঠান জিএনএস সায়েন্স এক মনিটরিং বুলেটিনে এ তথ্য জানিয়েছে।
তারা সতর্ক করে বলেছে, ‘এই কার্যকলাপ কিছু সময়,সপ্তাহ থেকে মাস পর্যন্ত চলতে পারে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat