×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৭
  • ২৩৪৪৫৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহ সংগঠনের অস্ত্র গুদামে হামলা চালানোর কথা জানিয়েছে। খবর এএফপি’র।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নাবাতিহ এলাকায় ইসরায়েলের ওই বিমান হামলায় নিহতদের মধ্যে ‘একজন মহিলা এবং তার দুই শিশু রয়েছে এবং সেখানে হামলায় আরও পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।’
ইসরায়েলের সামরিক বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে বলেছে, দেশটির বিমান বাহিনী রাতে নাবাতিহ এলাকায় লেবাননের হিজবুল্লাহ সংগঠনের একটি অস্ত্র গুদামে হামলা চালিয়েছে। এলাকাটি ইসরায়েল সীমান্তের মাত্র ১২ কিলোমিটার (সাত মাইল) দূরে অবস্থিত।
গত অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনী তাদের সীমান্তে  প্রায় প্রতিদিনই গুলি বিনিময়ে জড়িয়ে পড়তে দেখা যায়।
সর্বশেষ এ হামলা এমন এক সময় চালানো হলো যখন আলোচনার মাধ্যমে গাজায় যুদ্ধ এড়ানোর প্রচেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat