×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৩
  • ৫৬৬৫৭২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খ্যাতনামা অর্থনীতিবিদ ড. এম মাশরুর রিয়াজকে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার এই নিয়োগ দেয়া হয়।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। 
প্রজ্ঞাপন অনুসারে, নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৪ বছরের জন্য এম মাশরুর রিয়াজ বিএসইসি’র চেয়ারম্যান থাকবেন। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর গত রোববার বিএসইসি’র চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। ড. এম মাশরুর রিয়াজ তার স্থলাভিষিক্ত হলেন। এম মাশরুর রিয়াজ নীতি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
এম মাশরুর রিয়াজ ১৯৯৮ সালে ইউনিভার্সিটি অব নিউ ওরলিন্স থেকে এমবিএ করেন, যাতে মেজর ছিল ফাইন্যান্স ও ইকনোনোমিক্স। পরবর্তীতে ২০০৬ সালে ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি নেন। কর্মজীবনে তিনি যুক্তরাজ্য সরকারের বৈদেশিক সাহায্য সংস্থা ডিএফআইডি’র অ্যাডভাইজার এবং বিশ্বব্যাংক গ্রুপে সিনিয়র অর্থনীতিবিদ ও প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat