×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৯
  • ৭৬৫৭৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নতুনভাবে দেশ গড়ার আন্দোলনে দেশের সকল জনসাধারণ ও নারী উদ্যোক্তাদেরকে স্ব-স্ব অবস্থান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কর্মকান্ডে সহযোগিতা করার আহবান জানিয়েছে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই)।
বিশ^বরেণ্য অর্থনীতিবিদ শান্তিতে নোবেলজয়ী ড. ইউনুস অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতিতে সিডব্লিউসিসিআই প্রেসিডেন্ট ড. মনোয়ারা হাকিম আলী বলেন, ‘এ দেশের গ্রামীণ অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নে নোবেলজয়ী ড. ইউনুস এর কর্মকা- বিশ^ব্যাপী সমাদৃত হয়েছে। আশা করি, তিনি দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে দেশ পরিচালনায় বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বিশেষ ভূমিকা রাখবেন। বিশেষ করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং নারী উদ্যোক্তাদের ব্যবসা-বাণিজ্য উন্নয়নে তিনি কাজ করবেন বলে আমরা আশাবাদী।’
পাশাপাশি অন্তবর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টাদের অভিনন্দন জানিয়ে দেশের উন্নয়নে তাদের সর্ব্বোচ্চ মেধা কাজে লাগাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat