×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৫
  • ৮৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:-  পশ্চিমবঙ্গে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ইস্তেহারে (ম্যানিফেস্টো) বাংলাদেশের সহিংসতার একটি ছবি ব্যবহার করে বিতর্ক তৈরি করল রাজ্য বিজেপি। মঙ্গলবারই বিজেপি তাদের ইস্তেহারটি প্রকাশ করে। এসময় সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, শমীক ভট্টাচার্র্যসহ অন্য নেতারা। ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের শাসনকালে পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলার প্রকৃত ছবি তুলে ধরতে গিয়ে ওই ইস্তেহারে একাধিক সহিংসতার ছবি দিয়ে একটি ‘কোলাজ’ ছাপা হয়। অভিযোগ সেই কোলাজের প্রথম ছবিটিই বাংলাদেশের। বিজেপির তরফে দাবি করা হয়েছে বাংলাদেশের একাধিক জায়গায় হিন্দু দেব-দেবীদের মূর্তিকে অসম্মান করা হয়েছে, সেই কারণেই ওই দেশের ছবিটি ব্যবহার করা হয়েছে। জানা গেছে, ২০১৩ সালের ১১ মার্চ ছবিটি তুলেছিলেন এএফপি’এর এক চিত্র সাংবাদিক। সেসময় বাংলাদেশের বিভিন্ন পত্রিকাতেও ছবিটি প্রকাশিত হয়। অশান্তি ছড়ানোর অভিযোগে তৎকালীন বিরোধী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করার পরই দলের কর্মী-সমর্থকরা ঢাকায় প্রতিবাদে নামে, কার্যত রাজধানীজুড়েই সহিংসতা নেমে আসে। একাধিক গাড়িতে অগ্নিসংযোগ ঘটনানোর পাশাপাশি স্লোগানের মুখরিত হয় ঢাকার রাজপথ। মূলত যুদ্ধাপরাধীদের ফাঁসির আদেশ ঘিরেই তখন উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। ক্ষমতাসীন দল আওয়ামী লিগের বিরুদ্ধে প্রতিহিংসতার অভিযোগ তুলে পথে নামে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat