×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৪
  • ৬৫৪৫৬৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের কোচের পদ ছাড়েন  ম্যাথু মট। ফলে ইংলিশদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচের পদ এখন শূন্য। মটের উত্তরসূরি হিসেবে ইংলিশদের কোচের হবার তালিকায় নাম আছে- শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা এবং ইংল্যান্ডের সাবেক তিন ক্রিকেটার এন্ড্রু ফ্লিনটফ, জোনাথন ট্রট ও ইয়োইর মরগানের। ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ হওয়াটা রোমাঞ্চিত হবে বলে মন্তব্য করেছেন  সাঙ্গাকারা।
২০২৩ সালে ভারতের মাটিতে ওয়ানডে বিশ^কাপে বাজে পারফরমেন্স করে ইংল্যান্ড। দশ দলের টুর্নামেন্টে সপ্তম হয় ইংলিশরা। এ বছরের টি-টোয়েন্টি বিশ^কাপের সেমিফাইনাল থেকেও বিদায় নেয় তারা। দলের বাজে পারফরমেন্সের দায় কাঁধে নিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান মট। তার জায়গায় অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের সহকারী কোচ ও সাবেক ওপেনার মার্কাস ট্রেসকোথিক।
তবে এর মাঝেই ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ খোঁজার কাজ চালিয়ে যাবে ইংল্যান্ড। দেশটির ক্রিকেট পরিচালক রব কি জানান, অবিলম্বে পূর্ণকালীন মেয়াদে কোচ খোঁজার কাজ শুরু  হবে।
প্রাথমিকভাবে গুঞ্জন উঠে ইংল্যান্ডের পরবতী কোচ হবার দৌঁড়ে অনেকের সাথে নাম আছে সাঙ্গাকারার। ইংল্যান্ডের কোচ হতে কতটা আগ্রহী, এন প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যমকে সাঙ্গা বলেন, ‘জানি, (নতুন কোচ হবার তালিকায় আমার নাম) নাম আছে। কিন্তু আমাকে প্রস্তাব দেওয়া হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ হতে পারাটা যে কারও জন্য রোমাঞ্চকর হবে। কিন্তু এই পদের জন্য অনেক যোগ্য প্রার্থী আছে। আমি মনে করি, ম্যাথু মট ভালো কাজ করেছে।’
মট দায়িত্ব ছাড়লেও, ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে জশ বাটলার থাকছেন। বাটলার থাকায় খুশি সাঙ্গাকারা, ‘অধিনায়কের ভূমিকায় থাকছেন বাটলার। এটা দারুণ ব্যাপার। যে অবস্থায় আছে তার দল আছে বা আগে ছিল এবং ভবিষত কি হবে, তা নির্ধারণের জন্য এটাই সঠিক সময়।’
রব কি’র প্রশংসাও করেছেন সাঙ্গাকারা, ‘আমি মনে করি, ইংল্যান্ডের সিদ্ধান্তগুলো সম্পূর্ণ সঠিক থাকে। আমি সত্যিই কি’র নেতৃত্ব পছন্দ করি কারন, ইংল্যান্ডের লক্ষ্য পূরণের জন্য ভবিষ্যতের কথা চিন্তা করেন তিনি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat