×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৩
  • ৬৫৪৫৯৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্যারিস অলিম্পিকের ব্যাডমিন্টন ইভেন্টে প্রথম স্বর্ণ জয় করেছে চায়না। মিক্সড ডাবলসে শীর্ষ বাছাই ঝেং সিউই ও হুয়াং ইয়াকিয়ং জুটি  মাত্র ৪১ মিনিটে দক্ষিণ কোরিয়ান জুটি কিম ওন-হো ও জেয়াং না-ইয়ানকে পরাজিত করে স্বর্ন পদক জয়  করেন। 
তিন বছর আগে টোকিও গেমসের ফাইনালে পরাজিত চাইনিজ জুটি এবার আর কোন ভুল করেনি। ২১-৮, ২১-১১ পয়েন্টের সরাসরি গেমে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে রেকর্ড সৃষ্টি করেছেন ঝেং-হুয়াং জুটি। 
লা চাপেলে এ্যারেনাতে চাইনিজ সমর্থকদের উচ্ছসিত সমর্থনের মধ্যে দিয়ে ঝেং-হুয়াং মাত্র ২০ মিনিটেই প্রথম গেম জিতে নেন। দ্বিতীয় গেমে দক্ষিণ কোরিয়ান জুটি কিছুটা ভাল শুরু করেছিল। কিন্তু ঝেং-হুয়াংকে পরাস্ত করা মোটেই সম্ভব ছিলনা। 
জাপানের ইতা ওয়াতানবে আরিকা হিগাশিনো জুটি  দক্ষিণ কোরিয়ান সিও সেয়াং-জায়ে ও চায়ে ইউ-জুং জুটিকে  ২১-১৩, ২২-২০ পয়েন্টে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় করেছেন। 
সর্বশেষ ছয়টি অলিম্পিকে চায়না ব্যাডমিন্টনের পদক তালিকায় শীর্ষ স্থান দখল করেছে। 
নারীদের অল চাইনিজ ডাবলসে জেন কিংচেন-জিয়া ইয়াফান জুটির বিপক্ষে লড়বে শেংসু-টান নিং জুটি। এই ম্যাচের পর পদক তালিকাকে সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছে চায়না। এছাড়া পুরুষ বিভাগের ফাইনালে শীর্ষ বাছাই চাইনিজ জুটি লিয়ং ওয়েইকেং-ওয়াং চ্যান লড়বে তাইওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন লি ইয়াং-ওয়াং চি-লিনের বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat