×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩১
  • ২৩৪৪৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভয়াবহ ভূমিধসে বুধবার নিহতের সংখ্যা বেড়ে ১৪৩ জনে পৌঁছেছে। আহত হয়েছে আরো প্রায় ১৮৬ জন। এদিকে টানা ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে জীবিতদের উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এছাড়া ভারি বৃষ্টি অব্যাহত থাকায় দুর্যোগ এলাকা ওয়েনাদের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করাও জটিল হয়ে উঠেছে।
এদিকে মঙ্গলবারের ভয়াবহ এই ভূমিধস থেকে যারা প্রাণে বেঁচে গেছেন তাদের বন্যার কবলে পড়তে হয়েছে।
ভূমিধসে বেশ কিছু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, জলাশয় ফুলে-ফেঁপে উঠেছে এবং বহু গাছ উপড়ে গেছে। মুন্ডক্কাই, চুরামালা, আত্তামালা এবং নূলপুঝার মনোরম গ্রামগুলোও অন্যান্য এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে অনেকে আটকে আছেন বলে জানা গেছে।
রাজ্য সরকার জানিয়েছে, তিন হাজারেরও বেশি লোক জরুরি ত্রাণ শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে।
কেরালা অঞ্চলটি অবিরাম বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় ৩৭২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এরপরই চার ঘণ্টার মধ্যে ওয়েনাদ জেলায় তিনটি ভূমিধসের ঘটনা ঘটে।
আবহাওয়া দপ্তর আগামী কয়েক দিনের জন্য ওয়েনাদ এবং অন্যান্য কয়েকটি জেলায় আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এই সতর্কতা জারি করা হয়েছে ইদুক্কি, ত্রিশুর, পালাক্কাদ, মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়েনাদ, কান্নুর এবং কাসারগোড জেলার জন্য। এই জেলাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
এছাড়া চারটি জেলা অরেঞ্জ অ্যালার্টের অধীনে রয়েছে। এসব জেলা হচ্ছে- পাঠানামথিট্টা, আলাপ্পুঝা, কোট্টায়ম এবং এরনাকুলাম।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সাথে কথা বলেছেন এবং এলডিএফ সরকারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি বিজেপি প্রধান জেপি নাড্ডাকে দলীয় কর্মীদের উদ্ধার কাজে সহায়তা করতে বলেছেন।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই দুর্যোগে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে।
উল্লেখ্য, কেরালায় ২০১৮ সালে ভয়াবহ বন্যায় প্রায় পাঁচশ’ লোক প্রাণ হারিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat