×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩১
  • ২৩৪৬০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে অনুষ্ঠিত কমিক–কন উৎসবে যোগ দিয়েছিলেন অভিনেত্রী জেনিফার গার্নার। গত শুক্রবার মুক্তি পাওয়া মার্ভেলের সুপারহিরো সিনেমা ডেডপুল অ্যান্ড উলভারিন-এর জন্য কমিক–কনে গিয়েছিলেন তিনি। কিন্তু বিধি বাম! উৎসবের লিফটে তিনি আটকা পড়ে ছিলেন এক ঘণ্টার বেশি সময়। খবর ভ্যারাইটির।

লিফটে ১ ঘণ্টা ১১ মিনিট আটকে ছিলেন। কী চলছিল তাঁর মনে? এমন প্রশ্নের উত্তরে মজা করে গার্নার বলেন, ‘আমি তো উলভারিনকে ডাকতে পারতাম (সাহায্যের জন্য), ডেডপুলকেও ডাকা যেত। তবে সবাই আমরা সিঁড়ির কথা ভাবছিলাম।’

অভিনেত্রী জানান, ৩৫ মিনিট লিফটে আটকে থাকার পর তিনি বসে পড়েন। তাঁর ভাষ্যে, ‘কী আর করব, অনেকক্ষণ অপেক্ষার পর বসে পড়ি। ১ ঘণ্টা ১১ মিনিট পর উদ্ধারকারী এসে দরজা খোলেন।’ অভিনেত্রী জানান, আটকা পড়ার ৪৫ মিনিট পর তাঁরা জরুরি সেবা নম্বরে ফোন করে সাহায্য চাইতে পেরেছিলেন।

ডেডপুল অ্যান্ড উলভারিন প্রেক্ষাগৃহে মুক্তির পর দুর্দান্ত ব্যবসা করছে। মার্কিন গণমাধ্যম ডেডলাইনের তথ্যমতে, মুক্তির পর প্রথম ৩ দিনে সিনেমাটি ২০৫ মিলিয়ন ডলার ব্যবসা করেছে। চলতি বছর মুক্তির পর এমন দারুণ সূচনা পায়নি আর কোনো সিনেমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat