×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৮
  • ১২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী নাশকতা, সরকারী স্থাপনা ধ্বংসসহ নৃশংসতার ঘটনায় আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) আবদুর রহমান সরদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে এক সভায় মেট্রোরেল, বিটিভি ভবন, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবনসহ দেশের মূল্যবান সরকারি স্থাপনা ধ্বংসের নিন্দা জানান। আজ সভায় বলা হয়, দেশব্যাপী নাশকতা, সরকারী স্থাপনা ধ্বংসসহ নৃশংসতার ঘটনা পরিকল্পিত। দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল পদক্ষেপের প্রশংসা করা হয় এবং সমর্থন জানানো হয় সভায়। কোটা বিরোধী আন্দোলনে মিশে দেশব্যাপী নাশকতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা কয়। সভায় আরো বলা হয়, ৬০ হাজার আইনজীবীর প্রতিনিধিত্বকারী বার কাউন্সিল দেশের প্রয়োজনে যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত।
সভায় উপস্থিত ছিলেন-বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোখলেসুর রহমান বাদল, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান রবিউল আলম বুদু, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান আবদুল বাতেন, ল’ রিফর্ম কমিটির চেয়ারম্যান একরামুল হক, রোল এন্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান আবদুর রহমান, কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান সাঈদ আহমেদ রাজা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat