×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৬
  • ৪৩৪৫৬০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিপাইনের কোস্ট গার্ড শুক্রবার একটি ডুবে যাওয়া ট্যাঙ্কার থেকে ম্যানিলা উপসাগরে ১৪ লাখ লিটার শিল্প জ্বালানী তেল আফলোড করার সময় তেল ছড়িয়ে পড়ার আশঙ্কায় ‘পরিবেশগত বিপর্যয়’ এড়াতে জোর তৎপরতা চালানো হচ্ছে।
এমটি টেরা নোভা ট্রাঙ্কারটি কেন্দ্রিয় নগরী ইলোইলোর উদ্দেশ্যে যাত্রা করার পর বৃহস্পতিবার ভোরে লিমা পৌরসভা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে সমুদ্রে ডুবে এক ক্রু সদস্য মারা যায়। খবর এএফপি’র।
সাগরের কয়েক কিলোমিটারের মধ্যে তেলের আস্তরন শনাক্ত করা হয়। হাজার হাজার জেলে ও পর্যটন অপারেটর তাদের জীবিকা নির্বাহের জন্য ওই তেলের ওপর নির্ভরশীল।
কোস্ট গার্ডের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আরমান্দো বালিলো শুক্রবার বলেন, ‘সামান্য’ তেল ছড়িয়ে পড়েছে যা ট্যাঙ্কারটির চালিকা শক্তির জন্য ব্যবহৃত ডিজেল বলে মনে করা হচ্ছে। শিল্প জ্বালানী তেল নয়।
বালিলো বলেন, ট্যাঙ্ক  থেকে কোনো তেল লিক হচ্ছে না, তবে পরিবেশগত বিপর্যয় এড়াতে তেল নি¤œস্তরে পৌঁছানোর জন্য সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াচ্ছি।
উপকূলরক্ষীরা কার্গো আফলোড করার জন্য সাত দিনের লক্ষ্য নির্ধারণ করেছে। তবে বালিলো সতর্ক করেছেন, কার্গোটি যদি ফুটো হয়ে যায় তবে ফিলিপাইনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দিতে পারে। সাম্প্রতিক দিনগুলোতে ম্যানিলায় বর্ষা মৌসুমে টাইফুন গেইমি আঘাত হানায় আশপাশের অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টিপাতের কারণে এই ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat