×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৫
  • ৪৩৪৬৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জার্মানির ব্যস্ততম ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর বৃহস্পতিবার কার্যত অচল হয়ে পড়ে। জলবায়ু কর্মীরা বিমানবন্দরের রানওয়েতে জোরপূর্বক ঢুকে পড়ায় কর্তৃপক্ষ বিমান ওঠা-নামা স্থগিত করতে বাধ্য হয়। পুলিশের এক মুখপাত্র এএফপি’কে বলেছেন, ‘আমরা জলবায়ু কর্মীদের টারম্যাক থেকে সরানোর জন্য সবকিছু করছি।’
ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের ওয়েবসাইটে যাত্রীদের ফ্লাইটের অবস্থা দেখার পরামর্শ দিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
‘ক্লাইমেট অ্যাক্টিভিস্ট গ্রুপ লেটজেট জেনারেশন জানায়, এর ছয়জন সদস্য ‘রানওয়ের চারপাশে বিভিন্ন পয়েন্টে সাইকেল এবং স্কেটবোর্ড দিয়ে পায়ে হেঁটে’ যাওয়ার আগে তারের বেড়া কেটে ফেলে। জলবায়ু কর্মীদের প্রচারিত একটি ফটোতে দেখানো হয়েছে, একজন বিক্ষোভকারী ব্যানারসহ টারমাকে বসে আছে।
জলবায়ু কর্মীরা ২০৩০ সালের মধ্যে তেল, গ্যাস এবং কয়লার ব্যবহার বন্ধ করে দেয়ার জন্য সরকারকে বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তির জন্য চাপ দিচ্ছে।
ইউরোপীয় বিভিন্ন দেশগুলোর বেশ কয়েকটি বিমানবন্দরে একই ধরনের অপারেশনের একদিন পর বৃহস্পতিবারের প্রতিবাদের কর্মসুচি পালন করে ফ্রাঙ্কফুট বিমানবন্দরের পরিবেশবাদীরা। ইউরোপীয় ইউনিয়নের যুক্তরাজ্য-ভিত্তিক জলবায়ু কর্মীরা জুলাইয়ের শুরুতে এএফপি’কে জানিয়েছিল, ব্রিটেন, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র এবং নরওয়েতে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat