×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৫
  • ৪৩৪৫৩৬২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফুটবল ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে ট্রফি জয়ে এখন সবার শীর্ষে লিওনেল মেসি। এই রেকর্ডটি ছিল এতদিন দখলে ছিল মেসির সাবেক বার্সা সতীর্থ দানি আলভেজের। এবার সেই রেকর্ড নিজের করে নিলেন এলএমটেন। 
সোমবার (১৫ জুলাই) কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৬তম শিরোপা নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। এতেই ৪৫টি ট্রফি জয়ে এখন সবার শীর্ষে আর্জেন্টাইন অধিনায়ক। ২০০৫ সালে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতে শুরু মেসির। 
এরপর বার্সেলোনার হয়ে ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, ৭টি স্প্যানিশ সুপার কাপ ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন মেসি। এছাড়া কাতালানদের হয়ে ৩টি করে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জেতেন তিনি। বার্সার হয়ে মোট ৩৪টি শিরোপা জেতেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।
বার্সার পাট চুকিয়ে পিএসজিতে গিয়েও সাফল্য পান মেসি। সেখানে দুটি ট্রফি জয়ের স্বাদ পান তিনি। এরপর ইন্টার মায়ামির হয়ে জেতেন একটি লিগ কাপ। অন্যদিকে আর্জেন্টিনার জার্সিতে অলিম্পিকে গোল্ড, দুটি কোপা আমেরিকা, একটি বিশ্বকাপ ও লা ফিনিলিসিয়াম জয় করেন মেসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat