×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৪
  • ২৩৪৩৭২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আওলাদ হোসেন আলাউদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ভোররাতে উপজেলার টবগী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাকিমুদ্দিন বেড়িবাদ সংলগ্ন চৌরাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আলাউদ্দিন লালমোহন উপজেলার কলমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত আজাহার মীরের ছেলে।
দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি দল। এ সময় যাত্রীবাহী একটি থ্রি হুইলারে তল্লাশি চালিয়ে আলাউদ্দিনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগের ভিতর থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, আটক আলাউদ্দিন একজন পেশাদার মাদক বিক্রেতা। সে ঢাকা থেকে ইয়াবা নিয়ে আসে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat