×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-১২
  • ৪৩৫৪৫৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজা শহরের উপকন্ঠে একটি ধ্বংসস্তূপের নিচে প্রায় ৬০টি মৃতদেহ পাওয়া গেছে। হামাস পরিচালিত অঞ্চলটির কর্মকর্তারা বৃহস্পতিবার বলেছেন,সেখানে ইসরায়েলের সামরিক বাহিনীর আগ্রাসন শেষ করার ঘোষণার পর এই মৃতদেহগুলো পাওয়া যায়।
মধ্যস্থতাকারী কাতারে একটি যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার সময় পূর্বাঞ্চলীয় শুজাইয়ার জেলায় ইসরায়েলি বাহিনী এই হামলা চালায়। এতে ব্যাপক ধ্বংস বাস্তুচ্যুতি ও হতাহতের ঘটনা ঘটেছে।  
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেছেন,তার প্রশাসন  ' যুদ্ধবিরতি চুক্তির দিকে' অগ্রগতি অর্জন করেছে। তিনি ইসরায়েল-হামাস যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মিশরের সাথে সীমান্তে গাজার মূল ভূখ-ের নিয়ন্ত্রণ ইসরায়েলি বাহিনী ধরে রেখেছে।
যেটি যুদ্ধবিরতির পর সমস্ত গাজা অঞ্চল থেকে ইসরায়েলকে অবশ্যই প্রত্যাহার করতে হবে হামাসের এই অবস্থানের সাথে সাংঘর্ষিক। নেতানিয়াহুর এই বক্তব্যের পরই বাইডেন এই  বিবৃতি দিয়েছেন।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে,কয়েক মাসের মধ্যে গাজা শহরের সবচেয়ে ভারী যুদ্ধের পর শুজাইয়াতে ধ্বংসস্তূপের মধ্যে প্রায় ৬০টি মৃতদেহ পাওয়া গেছে।
হামাস বলেছে, সেখানে ইসরায়েলের অভিযান '৩০০ টিরও বেশি আবাসিক ইউনিট এবং ১০০ টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে।"
শুজাইয়ার বাসিন্দা মহম্মদ নাইরি বলেছেন, 'তিনি এবং অন্যরা ফিরে আসছেন,তারা দেখছেন আশেপাশের এলাকা ধ্বংস হয়ে গেছে, বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে।' দুই সপ্তাহ পর ইসরায়েলের সেনাবাহিনী বুধবার বলেছে, তারা শুজাইয়াতে তাদের মিশন শেষ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat