×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-১২
  • ২৩৪৩৪৫২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নেপালে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে দু’টি বাস মহাসড়ক থেকে নদীতে ভেসে যাওয়ায় ৬০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
জেলা কর্মকর্তা খিমানন্দ ভূসাল এএফপি’কে জানান, চিতওয়ান জেলার  মধ্যাঞ্চলে এই দুর্ঘটনায় জীবিতদের উদ্ধারে জোরদার তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা।
ভুসাল জানান, বাস দু’টিতে কমপক্ষে ৬৬ জন যাত্রী ছিল। গাড়ি দু’টি পানিতে ভেসে যাওয়ার আগে তাদের মধ্যে তিনজন যাত্রী বের হতে সক্ষম হয় এবং তাদের এখন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজধানী কাঠমান্ডুর প্রায় ১শ’ কিলোমিটার পশ্চিমে নারায়ণঘাট-মুগলিং মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায়, প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আমি যাত্রীদের দ্রুত উদ্ধারে প্রশাসনসহ সরকারের সকল সংস্থাকে নির্দেশ দিয়েছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat